
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অসুহিষ্ণুতা বেড়ে যাওয়ায় আবার উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনন্দিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। গতকাল রবিবার সন্ধ্যায় কলকাতার অদূরে সল্টলেকে একটি হোটেলে আয়োজিত স্থানীয় একটি পত্রিকার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের তার এই উদ্বেগ ধরা পড়ে। অমর্ত্য সেন মনে করেন, ভারতের ক্রমশ পরিস্থি জটিল হচ্ছে। আগের চেয়ে অসহিষ্ণুতা বেড়েছে। সরসরি, বিজেপির না না করলেও কেন্দ্রের সরকারের অর্থনীতির দুটি বড় সিদ্ধান্ত যে ঠিক হয়নি সেটাও প্রকাশ্যে বলেন প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি বলেন, জিএসটি এবং বিমুদ্রাকারণ দুটো ঠিক হয়নি।
দেশ জুড়ে অসহিষ্ণুতা বেড়ে যাওয়ার প্রশ্নে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সহমত প্রকাশ করেন। বলেন, আগেও বহুবার বলেছি। এই পস্থিতির কারণ যতটা না সামাজিক ততটাই রাজনীতিক। তিনি বিজেপির নাম না করে আরো বলেন, দেশ চালনার বিষয়টিও অসহিষ্ণুতার বড় কারণ। গত দু সপ্তাহ ধরে ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে নিয়ে তুমুল রাজনৈতিক তর্যার সমালোচনা করেন। বলেন, আমাদের সবার উচিৎ এই ইস্যুতে নাসির উদ্দিনের পাশে দাঁড়ানো। প্রসঙ্গত, সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাসির উদ্দিন অসহিষ্ণুতার কথা উল্ল্যেখ করে তার পরিবারের সদস্যদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তার পর বিজেপি নেতারা তাকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেন এমন কি একজন নেতা পাকিস্তানের বিমানের টিকিট পর্যন্ত কেটে দিয়েছিলেন।