
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আহমেদাবাদ শহরে চলছে ৩০তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ' মানুষ সেখানে জড়ো হয়েছেন উৎসবে অংশ নিতে। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। আকাশে উড়ছে বিশালাকৃতির বাঘ, ভল্লুক। আছে জনপ্রিয় সব কার্টুন চরিত্র, ফুল, চাঁদ, সূর্য, তারাও। এমনই বাহারি আকৃতির ঘুড়িতে ছেয়ে গেছে ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ শহরের আকাশ।
ঘুড়ি উৎসবে অংশ নিতে বিশ্বের ৪৫টি শহর থেকে কয়েকশ' উৎসবপ্রেমী জড়ো হয়েছেন খোলা আকাশের নিচে। পাল্লা দিয়ে একে অন্যের ঘুড়ি কাটার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। এদের একজন জানান, এখানকার আবহাওয়া খুবই ভালো। এখানকার পরিবেশও উৎসব উদযাপনের অনুকূলে। এখানে এতো মানুষের সঙ্গে একসাথে ঘুড়ি উড়াতে আমার দারুণ লাগছে। অনেক আনন্দ হচ্ছে। আমরা প্রথমবার ঘুড়ি উৎসবে এসেছি। চমৎকার আয়োজন। প্রতিবছরই গুজরাটে এই উৎসবের আয়োজন করা হয়। এবারের আটদিনের এ আয়োজন চলবে আগামী সোমবার পর্যন্ত।