
আন্তর্জাতিক ডেস্কঃ ১২ বছর পর পাকিস্তান সফরে গেছেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গতকাল রবিবার ইসলামাবাদের নুর খান বিমান ঘাঁটিতে তাকে লালগালিচা অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত তিন মাসে এ নিয়ে তিনবার সাক্ষাৎ হল দুই নেতার মধ্যে। গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর দু বার দুবাই সফর করেছেন ইমরান। পাকিস্তানের অর্থনৈতিক সংকট সমাধানের লক্ষে গত সপ্তাহে দেশটিকে ৬২০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত।