News71.com
 International
 07 Jan 19, 04:53 AM
 147           
 0
 07 Jan 19, 04:53 AM

প্রকাশ্য জনসভায় পুলিশকে মারধরের নির্দেশে দিলেন ভারতের এক বিজেপি নেতা॥  

প্রকাশ্য জনসভায় পুলিশকে মারধরের নির্দেশে দিলেন ভারতের এক বিজেপি নেতা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ফের বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের এক বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিজেপির সাধারন সম্পাদক কালোসোনা মণ্ডল দেশটির পুলিশ বাহিনীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। গতকাল রবিবার বীরভূম জেলার মোহাম্মদবাজারের শ্রীকান্তপুরে এক জনসভায় কালোসোনা বলেন, 'পুলিশকে মারলে কিছু হবে না, আমি বলছি পুলিশকে মারুন, পুলিশকে মারলে কিছু হবে না।' বীরভূম জেলা বিজেপি এ জনসভার আয়োজন করেন ।

বীরভূম জেলা পুলিশকে লক্ষ করে এমন মন্তব্য করেন কালোসোনা মণ্ডল। তিনি জনসভায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'পুলিশকে ভালভাবে বললে কথা শুনবে না, ওদেরকে মারলে ওরা কথা শুনবে, তাই আমি বলছি মারুন, প্রশাসন কিছু করতে পারবে না।' গতকাল রবিবারের ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায়, বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলসহ জেলা ও রাজ্য নেতৃত্ব। তবে বিজেপি নেতার এমন বক্তব্যে অনেকে তীব্র নিন্দা জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন