News71.com
 International
 06 Jan 19, 05:56 PM
 200           
 0
 06 Jan 19, 05:56 PM

আফগানিস্তানে সোনার খনিতে ভূমিধস।।নিহত ৩০

আফগানিস্তানে সোনার খনিতে ভূমিধস।।নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলার একটি সোনার খনিতে ভূমিধসে কমপক্ষে ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক। আজ রবিবার প্রাদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রোহানি এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, হতাহতরা খনিটির ভেতরে কাজ করছিলেন। দেশটির এই পাহাড়ি প্রদেশে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন