News71.com
 International
 06 Jan 19, 05:53 PM
 218           
 0
 06 Jan 19, 05:53 PM

দুই ব্রিটিশ রাজবধূকে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে বললেন রাণী এলিজাবেথ॥

দুই ব্রিটিশ রাজবধূকে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে বললেন রাণী এলিজাবেথ॥

আন্তর্জাতিক ডেস্কঃ দুই ব্রিটিশ রাজবধূ মেগান মের্কলে ও কেট মিডলটনের মধ্যকার দ্বন্দ্ব নিযে বিব্রত ব্রিটিশ রাজপরিবার। উভয় বধুকে দ্রুত ঝগড়া মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন শাশুড়ি রাণী এলিজাবেথ। জানা গছে, বড় বউ কেট মেগানকে বলেছেন, তাঁকে ব্যবহার করেই রাজপরিবারে জায়গা করে নিয়েছেন মেগান। আর কেট যে তাঁকে বেশ জোর গলায় সেকথা বলেছেন, তাও একরকম স্বীকার করে নিয়েছেন মেগানও ।

হ্যারির বিয়ের কয়েক মাস পর রাজ-পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয় রাজপ্রসাদ ছেড়ে অন্য জায়গায় সংসার পাতবেন হ্যারি ও মেগান। তখন থেকেই রাজপ্রসাদে কানাকানি শুরু হয়। হঠাৎ কী কারণে ছোট ছেলেকে প্রাসাদ ছাড়তে হচ্ছে, তা নিয়ে তৈরি হয় জল্পনা। শোনা যায়, অশ্লীল ছবিতে কাজ করা মেগানকে রাজপরিবারের বহু সদস্যই মেনে নিতে রাজি ছিলেন না। সেসময় কেটই হ্যারি ও মেগানের পক্ষ হয়ে কাজ করেছিলেন। কিন্তু মেগানের আচার-আচরণে কেট এখন ক্ষুব্ধ। তিনি মনে করছেন কাজ ফুরিয়ে যাওয়ায় মেগান আর সম্মান দিচ্ছেন না ।

এক মার্কিন পত্রিকায় কেট ও মেগানের মধ্যে ঝগড়ার বিষয়টি প্রথম ফাঁস হয়। মেগান এই মুহূর্তে অন্তঃস্বত্তা। কেনিংগসটন রাজপ্রসাদ থেকে জানানো হয়েছে মেগান তাঁর সন্তানের জন্ম ফ্রোগমোর কটেজেই দেবেন। রাণী এলিজাবেথের কানে বিষয়টির পৌছার পর দু’জনকে আলাদা করে ঝগড়া মিটিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। তবে প্রকাশ্যে এ নিয়ে কথা বলেননি রাণী। তিনি সরাসরি কথা না বললেও, সমস্যা মিটিয়ে নিতে বলেছেন দু’জনকেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন