News71.com
 International
 06 Jan 19, 05:52 PM
 185           
 0
 06 Jan 19, 05:52 PM

প্রেসিডেন্ট মাদুরোকে অবৈধ ঘোষণা করলো ভেনিজুয়েলার সংসদ ।।

প্রেসিডেন্ট মাদুরোকে অবৈধ ঘোষণা করলো ভেনিজুয়েলার সংসদ ।।

 আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলার বিরোধীদল নিয়ন্ত্রিত পার্লামেন্ট দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকে অবৈধ ঘোষণা করেছে। দেশটিতে ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ সেনাবাহিনীর প্রতি সহায়তার আহ্বানও জানিয়েছে পার্লামেন্ট। পার্লামেন্টের নতুন সভাপতি হিসেবে শপথ নেয়ার প্রেক্ষাপটে জুয়ান গুয়াইডো বলেন, ‘আমরা নিকোলাস মাদুরোর অবৈধতা পূর্ণ নিশ্চিত করেছি ।’ জুয়ান আরো বলেন, ‘আগামী ১০ জানুয়ারি থেকে মাদুরো প্রেসিডেন্ট পদের অবৈধ দখলদার হতে যাচ্ছেন। এই পার্লামেন্টই হবে জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি।’ উল্লেখ্য, গত ২০ মে বিতর্কিত আগাম নির্বাচন অনুষ্ঠানের পর আগামী বৃহস্পতিবার মাদুরো দ্বিতীয় মেয়াদে আগামী ৬ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যচ্ছেন। অধিকাংশ বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। আন্তর্জাতিক মহলও ব্যাপকভাবে এই নির্বাচনের নিন্দা জানায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন