News71.com
 International
 06 Jan 19, 06:50 AM
 173           
 0
 06 Jan 19, 06:50 AM

পেছালো হল কঙ্গোর নির্বাচনের ফলাফল প্রকাশের সময়।।

পেছালো হল কঙ্গোর নির্বাচনের ফলাফল প্রকাশের সময়।।

আন্তর্জাতিক ডেস্কঃ পেছানো হল আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশের দিন। আজ রবিবার এ ফলাফল প্রকাশের দিনক্ষণ ঠিক করা হলেও ফলাফল আসতে দেরি হওয়ায় আরো সেটি সময়মত করা যাচ্ছেনা বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারের এই ঘোষণার মাধ্যমে আরো উৎকণ্ঠা বেড়েছে দেশটিতে। দেশটির জনগণ ভাবছে ফলাফল প্রকাশে এমন বিলম্ব হওয়ার কারণে ঘটতে পারে ভোট কারচুপির ঘটনা। এদিকে বিশ্লেষকরা বলছে এমন অনিশ্চয়তা দেশটিকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।

গতকাল শনিবার কঙ্গোর নির্বাচন কমিশন (ছিইএনআই)র প্রধান করনেইলে নাঙ্গা জানায়, তারা মাত্র ৪৭ শতাংশ ভোটের ফল পেয়েছে। কবে নাগাদ ফল প্রকাশ হবে সেই বিষয়ে নিশ্চিত করে বলতে পারেনি তিনি। ভোটের ফল প্রকাশের বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আগামীকাল ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না। নাঙ্গা বলেন, কঙ্গো বড় দেশ হওয়া্য কারণে লজিস্টিক সমস্যার কারণে এ বিলম্ব হচ্ছে। এদিকে কঙ্গোর প্রভাবশালী ক্যাথলিক সংঘ ন্যাশনাল এপিসকপাল কনফারেন্স অফ কঙ্গো জানিয়েছে , যদি ব্যালট বাক্সের রায়ের সঙ্গে চূড়ান্ত ফলাফল না মেলে তাহলে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। কঙ্গোর এই প্রভাবশালী দলটি কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৪০ হাজার পর্যবেক্ষক পাঠিয়েছিল। উল্লেখ্য, কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জোসেফ কাবিলা গত ১৮ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য গত ৩০ ডিসেম্বরের ভোটে কঙ্গোতে ২১ জন প্রার্থী নির্বাচনে লড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন