
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৭ শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনায় অন্তত ১২শিশু আহত হয়েছে। পুলিশ জানায়, আজ শনিবার সকালে স্কুল শিক্ষার্থী বহনকারী একটি বাস শানগ্রাহ শহরে যাওয়ার পথে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৭ শিশু নিহত হয়। আহত হয় ১২ শিক্ষার্থী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে চালককে দায়ী করছে পুলিশ। তবে ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।