News71.com
 International
 05 Jan 19, 02:26 PM
 177           
 0
 05 Jan 19, 02:26 PM

মার্কিন মেরিনে পুরুষ সৈনিকের পাশাপাশি বুট ক্যাম্প প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন নারী সৈনিকরা

মার্কিন মেরিনে পুরুষ সৈনিকের পাশাপাশি বুট ক্যাম্প প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন নারী সৈনিকরা

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন মেরিনে নতুন যোগ দিতে যাওয়া প্রায় অর্ধশত নারী সৈনিক এই প্রথমবারের মতো পুরুষ সৈনিকের পাশাপাশি গুরুত্বপূর্ণ বুট ক্যাম্প প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছে। এর আগে মার্কিন নৌবাহিনী নির্দিষ্ট লিঙ্গের প্রশিক্ষক দিয়ে নারী ও পুরুষদের পৃথক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতো। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এখন এক নারী প্লাটুন ও পাঁচ পুরুষ প্লাটুন নিয়ে থার্ড রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়ন পারিস আইর্যা ন্ড রিক্রুট ঘাঁটিতে তাদের প্রশিক্ষণ শুরু করবে। এতে আরো বলা হয়, প্রশিক্ষণের দক্ষতার স্বার্থে মেরিন কোর্পস নেতৃত্ব এমন সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে পুরুষ সৈনিকদের যে ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে অভিজ্ঞতার অংশ হিসেবে একই প্রশিক্ষণ নিতে ১২ সপ্তাহের জন্য প্রায় অর্ধশত নারীকে পাঠানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন