News71.com
 International
 05 Jan 19, 12:23 PM
 223           
 0
 05 Jan 19, 12:23 PM

ফ্লোরিডার মহাসড়কে দুর্ঘটনা ও বিস্ফোরণ, নিহত ৭ আহত ৮॥  

ফ্লোরিডার মহাসড়কে দুর্ঘটনা ও বিস্ফোরণ, নিহত ৭ আহত ৮॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও দুটি বড় রিগের মুখোমুখি সংঘর্ষ ও বিস্ফোরণে অন্তত ৭জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গেইনেসভাইলের কাছে আলাচুয়ার ৭৫ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনাটি ঘটে ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের পর মহাসড়কে ডিজেল ছড়িয়ে পড়ে। এতে আগুন ধরে যায়। প্রায় ১৮৯ লিটার ডিজেল পুড়েছে। প্রাথমিকভাবে ৬ জন নিহত হয়েছিলেন। পরে গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে সপ্তম ব্যক্তি নিহত হন। আহত ৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নেভান জরুরি সেবার কর্মীরা। এতে মহাসড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় হাইওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। নিহতদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন ফ্লোরিডা হাইওয়ে টহল পুলিশের মুখপাত্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন