
আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া প্রেসিডেন্ট নিকলাস মাদুরকে স্বীকৃতি দিবে না লিমা গ্রুপ। মাদুরকে শপথ না করার আহ্বান জানিয়েছে গ্রুপটি। আজ শনিবার একটি বিবৃতির মাধ্যমে লিমা গ্রুপের পক্ষ থেকে মাদুরোকে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিরোধী দলের কাছে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানায়।
এ ছাড়া জানানো হয় যে তারা মাদুরোর নতুন ক্ষমতাগ্রহণকে স্বীকৃতি দিবে না এবং ভেনেজুয়েলিয়ান কর্মকর্তাদের তাদের অঞ্চলে প্রবেশের সময় স্থানীয় আইন অনুযায়ী যতটুক বাধা দেয়া যায় তারা ততটুকু বাধা সৃষ্টি করবে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর’র সঙ্গে মাদুরো’র সুসম্পর্ক থাকায় শুধু মাত্র মেক্সিকো ছাড়া আর সবগুলো দেশটি মাদুরোর বিপক্ষে তাদের রায় দিয়েছে কারণ রয়েছে। লিমা গ্রুপটির সদস্য দেশগুলো হচ্ছে- পেরু, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, সান্তা লুসিয়া, কানাডা, কলম্বিয়া, হন্ডুরাস, চিলি, কোস্টারিকা, গায়ানা ও গুয়াতেমালা।