News71.com
 International
 05 Jan 19, 06:14 AM
 133           
 0
 05 Jan 19, 06:14 AM

ইরাকের উত্তরাঞ্চলের এক নারী আশ্রমে দাঙ্গা ৯ নিহত ২২ আহত।

ইরাকের উত্তরাঞ্চলের এক নারী আশ্রমে দাঙ্গা ৯ নিহত ২২ আহত।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগাদাদের উত্তরাঞ্চলের আজামিয়া এলাকার দার আল জুহুর নামের একটি নারী আশ্রমে দাঙ্গায় ৯ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ঘটা এ ঘটনায় আহত হয়েছেন ২২ জন। ইরাক পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যমে। বাগাদাদ পুলিশের সদস্য লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মেদ জিহাদ বলেন ওই আশ্রমের অনেক শ্রমিক মানসিক ভাবে ভেঙ্গে পড়ে এবং বিক্ষোভ শুরু করে আগুন লাগিয়ে দেয়। মোহাম্মেদ জিহাদ এই ঘটানকে একটি দলবদ্ধ আত্মহত্যা বলে উল্লেখ করেছেন। আরেকজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন যে আশ্রিত নারীরা মারামারি শুরু করার পর রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। নিহতদের মধ্যে দুজনের শরীরে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে এবং সাত জন আগুনে পুড়ে মারা গেছেন। আহতদেরকে স্থানীয় দুটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনার পর কোন সাংবাদিককে ওই আশ্রমে প্রবেশ করতে দেয়া হয়নি। জানা যায় ওই আশ্রমটি ইরাকের শ্রম এবং সমাজ বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধানে চলত যেখানে দুস্থ এবং অসহায় নারী এবং তাদের সন্তানদের রাখা হয়। আশ্রমে অগ্নিকাণ্ডের পরপরই সেখানে থাকা অন্য সবাইকে সরিয়ে আরেকটি আশ্রমে নিয়ে যাওয়া হয় বলে ইরাকের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে। এ ছাড়া এই ঘটনার তদন্তের জন্য একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে যারা কিনা সংঘর্ষ এবং আগুন লাগার মূল কারণ বের করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন