
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে কয়েকটি দ্বীপ নিয়ে রাশিয়ার সঙ্গে যে আঞ্চলিক বিরোধ তৈরি হয়েছিল সেটি মেটাতে চায় জাপান। আর এ জন্য রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে যেতে চায় দেশটি। আজ শুক্রবার জাপানের ইসে শহরে একটি সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে । সংবাদ সম্মেলনে শিনজো আবে বলেন, আমি এই মাসের পরে রাশিয়া সফর করব এবং আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি করার জোর চেষ্টা চালাব।
প্রধানমন্ত্রী আবে জানান, ৭০ বছর ধরে এই ইস্যু নিইয়ে বিরোধ চললেও এই নিয়ে একেবারে কোন অগ্রগতি হয়নি। আবে আরো জানান যে চুক্তি হবে কি না সেই বিষয়ে কোন নিশ্চয়তা না থাকলেও দ্বীপগুলোর সমস্যা এবং অর্থনৈতিক বিরোধকে পাশ কাটিয়ে গত দুই বছর ধরে একে অপরকে সহায়তা করছে। প্রসঙ্গত, এই মাসের শেষেই জাপান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় ২৫ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই বৈঠকে বসবেন পুতিন এবং আবে।