News71.com
 International
 04 Jan 19, 03:48 PM
 174           
 0
 04 Jan 19, 03:48 PM

দুর্ব্যবহারের অভিযোগে তাইওয়ানে ছাত্র পাঠাবে না ইন্দোনেশিয়া  

দুর্ব্যবহারের অভিযোগে তাইওয়ানে ছাত্র পাঠাবে না ইন্দোনেশিয়া   

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্ব্যবহারের অভিযোগে তাইওয়ানে সাময়িকভাবে ছাত্র পাঠানো বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া। আজ শুক্রবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমনটি জানানো হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তাদের তিন শতাধিক ছাত্রকে কর্ম- শিক্ষার অংশ হিসেবে তাওইয়ানে পাঠায়। সেখানে লেখা পড়ার পাশাপাশি শিক্ষানবিশ হিসেবে তাদের কাজ করার কথা ছিল। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা বলছে তাইওয়ানে যাওয়া ওই শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে কি ধরণের সমস্যার সম্মুখীন হয়েছে তা বিস্তারিত করে বলা হয়নি।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির বলেন, আমরা বিস্তারিত জানতে চেয়েছি এবং কর্তৃপক্ষে ওই সব শিক্ষার্থীদের অধিকার এবং নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। এদিকে গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি সত্য নয় এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেখানে স্থানীয় শ্রমিক আইন লঙ্ঘনের কোন বিষয় পাওয়া যায়নি। যদি কোন স্কুলে এমন অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যেত তাহলে মন্ত্রণালয় সেখানে তাদের কার্যক্রম বাতিল করে দিত। গত সপ্তাহে কো চিহ-এন নামের তাইওয়ানের একজন আইন প্রণেতা গণমাধ্যমে জানান ছয়টি বিশ্ববিদ্যালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ করে ইন্দোনেশিয়ান কিছু ছাত্রদের জোর করে চোখের লেন্স তৈরির কারখানায় কাজ করাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন