News71.com
 International
 04 Jan 19, 11:30 AM
 152           
 0
 04 Jan 19, 11:30 AM

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে সাবেক মেয়রসহ ২ নিহত ।

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে সাবেক মেয়রসহ ২ নিহত ।

আন্তর্জাতিক ডেস্কঃ মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনের পারাং শহরের সাবেক মেয়র তালিব আবো এবং তার ভাই ববি নিহত হয়েছেন। আজ শুক্রবার ফিলিপাইনের দক্ষিণের কোটাবাটো শহরে এ অভিযান চালানো হয়। এক প্রতিবেদনে বলা হয়,কোটাবাটো শহরের নিজ বাসায় পুলিশের গুলিতে নিহত হন মাঙ্গুইডানাও প্রদেশের পারাং শহরের সাবেক মেয়র তালিব আবো। একই অভিযানে ববিও নিহত হন। পুলিশ বলছে মাদকবিরোধী অভিযানে তল্লাশি চালানোর সময় আবো এবং তার ভাই বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায় তখনই তারা নিহত হন।

এর আগে আবোর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ এনেছিল ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দুতার্তে বলেছিল যে ২০০৬ সালে এ্যাম্বুলেন্সে করে সাড়ে তিন কেজি মেথামফেটামিন ডাভাও শহরে পাথিয়েছিল আবো । তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছিল আবো। মাদকের বিরুদ্ধে ঘোষণা করেছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। মানবাধিকার সংস্থাগুলো বলছে মাদকবিরোধী অভিযানে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন