News71.com
 International
 04 Jan 19, 11:29 AM
 152           
 0
 04 Jan 19, 11:29 AM

আমেরিকা ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে জবাব দেওয়া হবে।।রাশিয়া  

আমেরিকা ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে জবাব দেওয়া হবে।।রাশিয়া   

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা যদি স্নায়ুযুদ্ধের সময়কার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করে এবং ইউরোপের মাটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে মস্কোও পাল্টা ব্যবস্থা নেবে। এমনটাই হুঁশিয়ারি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ একথা বলেন। একই সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি টিকিয়ে রাখার জন্য রাশিয়া রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব তুলেছিল তার বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর ইউরোপের দেশগুলো যে ভোট দিয়েছে তারও নিন্দা করেন ল্যাভরভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা করেছেন যে, তিনি স্নায়ুযুদ্ধের সময়কার ওই চুক্তি বাতিল করবেন। এরপর মস্কো চুক্তিটি টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রসংঘে প্রস্তাব তুলেছিল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, আমরা শুনতে পাচ্ছি যে, ওই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ইউরোপের দেশগুলোতে ব্যাপক মাত্রায় উদ্বেগ দেখা দিয়েছে। কিন্তু পুরো ইউরোপীয় ইউনিয়ন মস্কোর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। এর অর্থ হচ্ছে দেশগুলো ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পক্ষে অবস্থান নিয়েছে। পরিস্থিতি যখন এমন তখন অবশ্যই মস্কো পাল্টা ব্যবস্থা নেবে। তিনি বলেন, এটা মস্কোর পছন্দের বিষয় নয় বরং ইউরোপের দেশগুলোকেই নিজেদের শান্তি ও হুমকির বিষয়টি বুঝতে হবে। আমেরিকার বলয় থেকে বেরিয়ে স্বাধীনভাবে কাজ করতে না পারার ব্যর্থতার জন্য ল্যাভরভ ইউরোপের সমালাচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন