News71.com
 International
 04 Jan 19, 07:54 AM
 137           
 0
 04 Jan 19, 07:54 AM

পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য ২০০ কোটি মার্কিন ডলার দেবে চীন

পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য ২০০ কোটি মার্কিন ডলার দেবে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য ২০০ কোটি মার্কিন ডলার দেবে চীন। প্রয়োজন হলে সহায়তার পরিমাণ বাড়ানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশটির সবক্ষেত্রে উন্নয়নে পাশে থাকবে বেইজিং। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো পাকিস্তানের জন্য সহায়তার কথা জানালো চীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন