News71.com
 International
 04 Jan 19, 06:03 AM
 162           
 0
 04 Jan 19, 06:03 AM

ট্রাম্প মার্কিন কংগ্রেসে শাট ডাউন প্রত্যাহারের বিল পাস।  

ট্রাম্প মার্কিন কংগ্রেসে শাট ডাউন প্রত্যাহারের বিল পাস।   

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকান সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫ বিলিয়ন ডলারের দাবি টিকল না যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে। গতকাল বৃহস্পতিবার ডেমোক্র্যাটদের দখলে থাকা যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষে ট্রাম্পের দাবিকৃত অর্থ বরাদ্দ ছাড়াই চলমান মার্কিন শাট ডাউন বন্ধের পক্ষে একটি বিল পাস হয়। এই বিল অনুযায়ী যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি,বিচার ও কৃষি সহ অন্যান্য বিভাগুলো আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি তহবিল থেকে অর্থ পাবে।

এদিকে কংগ্রেসে এই ভোটের কয়েক ঘণ্টা হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি মার্কিন কংগ্রেসে মেক্সিকান সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের দাবীকৃত অতিরিক্ত অর্থ না দিয়ে বিল পাস করে তাহলে ট্রাম্পের উপদেষ্টারা তাকে ওই বিলে ভেটো দেয়ার জন্য সুপারিশ করবে। অর্থ বরাদ্দ নিয়ে সমঝোতা না হওয়ায় গত ২২ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আংশিক অংশের কার্যক্রম যা শাট ডাউন নামে পরিচিত । অভিবাসীদের ঠেকানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সীমান্তে দেয়াল তৈরির জন্য ৫ বিলিয়ন ডলারের বাজেটটি সিনেটে পাস না হওয়ায় এমনটি হয়েছে। আর এমন পরিস্থিতির জন্য রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা একে অপরকে দুষছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন