News71.com
 International
 04 Jan 19, 06:02 AM
 159           
 0
 04 Jan 19, 06:02 AM

চীনের বিরুদ্ধে কানাডার ১৩ নাগরিক আটকের অভিযোগ ।

চীনের বিরুদ্ধে কানাডার ১৩ নাগরিক আটকের অভিযোগ ।

আন্তর্জাতিক ডেস্কঃ হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা সিএফও মেং ওয়ানঝৌকে কানাডায় গ্রেফতার করার পর থেকে এ পর্যন্ত ১৩ জন কানাডীয়কে আটক করেছে চীন। কানাডা বলছে এদের মধ্যে মাত্র ৩ জনের আটকের কথা চীন প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার কানাডা সরকারের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতির মাধ্যমে এমনটি জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কানাডা সরকারের এক কর্মকর্তা এক সংবাদসংস্থায় জানান,১৩ জনের মধ্যে মাইকেল করভিগ,মাইকেল স্পাভোর এবং সারাহ ম্যাকিভার রয়েছে। এদের মধ্যে শুধু মাত্র ম্যাকিভার নামের এক শিক্ষক চীন থেকে মুক্তি পেয়ে কানাডায় এসেছেন।

মাইকেল করভিগ এবং মাইকেল স্পাভোর দুজনই এখনো কারাগারে রয়েছে। কানাডা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গুইল্লাউমে বেরুবেও ১৩ জনের আটক হওয়ার কথা বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন। গত ১ ডিসেম্বর চীনা জায়ান্ট টেলিকম কোম্পানি হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতার করে কানাডার কর্তৃপক্ষ। কানাডার দাবি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মেং ওয়ানঝৌ হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেই এর মেয়ে। পরবর্তীতে ৭.৪ মিলিয়ন ডলারের বিনিময়ে গত ১১ ডিসেম্ম্র জামিনে মুক্তি পায় মেং। মেংর বিরুদ্ধে অভিযোগ ছিল যে মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সে ইরানের সঙ্গে অর্থ লেনদেন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন