
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার প্রাচীন শবরীমালা মন্দিরে ঋতুমতী নারী প্রবেশ করার প্রতিবাদে বিজেপির ডাকা বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১০০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুই দিনের এ বিক্ষোভ শুরু করেন ক্ষমতাসীন বিজেপি। এই বিষয়ে কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, আজকের সহিংসতায় শতাধিক আহত হয়েছেন । রাজ্যজুড়ে অনেক রাজনৈতিক অফিস এবং বাড়িঘরে হামলা করা হয়েছে। আহতদের মধ্যে ৩৮ জন পুলিশ রয়েছেন। প্রসঙ্গত, গত বুধবার শত বর্ষের নিয়ম ভেঙ্গে ৪০ বছর বয়সী দুই নারী কেরালার শবরীমালা মন্দিরে প্রবেশ করে। এরপরই বিক্ষোভের দাক দেয় ক্ষমতাসীন বিজেপি।