
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিম প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টা ৪৮ মিনিটে কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিম চীন। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩২.৭৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৫.৫৯ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে। এর গভীরতা ছিলো ১১ কিলোমিটার। এই কম্পনে বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে৷ বহু বাড়িতে ভাঙন দেখা দিয়েছে৷ পাথর পড়ে শহরের বহু রাস্তা ব্লক হয়ে যায়৷ যা সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানা গিয়েছে৷ তবে কোনও প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি৷