News71.com
 International
 03 Jan 19, 07:33 AM
 113           
 0
 03 Jan 19, 07:33 AM

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পূর্ব আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব। গতকাল বুধবার উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানীর একটি রেস্টুরেন্টের সামনের রাখা গাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমালিয় পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্টের ভেতরে আরো অন্তত ২০ জনকে জিম্মি করে রাখে তারা। এছাড়া দ্বিতীয় বোমাটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। গোটা ভবন ঘিরে রাখে পুলিশ। সোমালিয়ার পুলিশ অফিসার মেজর মোহাম্মেদ আহমেদ জানিয়েছেন আমরা ধারণা করছি এটি একটি আত্মঘাতী বোমা হামলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন