News71.com
 International
 03 Jan 19, 05:45 AM
 114           
 0
 03 Jan 19, 05:45 AM

ঘন কুয়াশার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন বন্ধ

ঘন কুয়াশার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন আপাতত বন্ধ রাখা হয়েছে। এছাড়া এখানে ফ্লাইট অবতরণেও শিথিলতা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ব্যস্ত এ বিমানবন্দরটিতে ফ্লাইট ছেড়ে যাওয়া স্থগিত রাখা হয়।

আবহাওয়া খারাপ থাকার কারণে সকাল সাড়ে ৭টা থেকে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন হচ্ছে না। সেইসঙ্গে ইতোমধ্যেই অবতরণের জন্য তিনটি ফ্লাইট অন্য বিমানবন্দর বিমুখ করা হয়েছে। দেশটির জেট এয়ারওয়েজ টুইটে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি থেকে ছেড়ে যাওয়ার জন্য আমাদের নির্ধারিত ফ্লাইটগুলো প্রভাবিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন