
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যোগ্য নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। সম্প্রতি ট্রাম্প ও রমনি পাল্টাপাল্টি সমালোনায় জড়িয়েছেন । গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে উটাহ রাজ্যের সিনেটর নির্বাচিত হয়েছেন রমনি,একদিন পর শপথ নেবেন তিনি। নির্বাচনে রিপাবলিকান এই নেতাকে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। যদিও রমনি প্রথম থেকেই ট্রাম্পের কড়া সমালোচকদের একজন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভোটে তিনিই জিতে এসেছেন, রমনি নন। ২০১২ সালের মার্কিন নির্বাচনে বারাক ওবামার বিপরীতে প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন মিট রমনি ।