
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানের ডুক্কি জেলার চামালাং এলাকায় একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনায় ৭ জন নিহত ১৩ জন আহত হয়েছেন। ডুক্কি জেলা পুলিশের কর্মকর্তা সারদার হাশিম খান বলেন, নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন সহোদরসহ ৫ জন রয়েছে যারা পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান থেকে এসেছিল। খনির মালিক নিজ দায়িত্বেই নিহতদের উদ্ধার করেছেন। পাকিস্তানের একজন রাজস্ব কর্মকর্তা জানান, শ্রমিকরা মাটি থেকে হাজার হাজার ফিট নিচে থেকে কয়লা আরোহণ করার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। উল্লেখ্য, গত সপ্তাহেও বেলচিস্তানের একই এলাকায় খনি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছিলেন। পাকিস্তানের সরকারের দেয়া তথ্যমতে গত ১৮ বছরে বেলুচিস্তানে প্রায় ১০০০ শ্রমিক খনি দুর্ঘটনায় নিহত হয়েছেন।