
আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল মঙ্গলবার দেড় ঘণ্টার সাক্ষাৎকারে রাফায়েল প্রসঙ্গে সরকারের নির্দোষ থাকার কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আজ বুধবার এক গোপন অডিও টেপ প্রকাশ্যে এনে বিজেপিকে বিপাকে ফেলার চেষ্টা করে কংগ্রেস। বাক-বিতণ্ডা গড়ায় লোকসভা পর্যন্ত। রাহুল গান্ধী ও অরুণ জেটলির এই ইস্যু নিয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণে নামেন। রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় আসার সাহস নেই। উনি নিজের ঘরে লুকিয়ে আছেন।
প্রতিরক্ষামন্ত্রীকে আক্রমণ করতেও ছাড়েননি কংগ্রেস সভাপতি। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী এআইএডিএমকে সাংসদদের পিছনে লুকিয়ে আছেন। এই বিষয়ে প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির কাছেও কোনও তথ্য নেই বলে জানিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এদিন ফের দাবি করেন, ইউপিএ ৫২৬ কোটি টাকায় যে এয়ারক্রাফট কিনত, সেই চুক্তি মোদী করেছেন ১৬০০ কোটি টাকায়। এই বরাত কেন HAL-কে না দিয়ে অনিল অম্বানিকে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন রাহুল গান্ধী।