News71.com
 International
 02 Jan 19, 05:25 AM
 195           
 0
 02 Jan 19, 05:25 AM

নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ॥

নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ॥

 আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে গত ১০ বছরের মধ্যে প্রথমবার বিরোধী দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আমরা সব পক্ষকে সংযত থাকতে এবং নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে, যেখানে জনগণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার ভোগ করতে পারে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান আরও বলেন, জাতিসংঘ সব দলকে নির্বাচন সংক্রান্ত অভিযোগসমূহের প্রতিকার শান্তিপূর্ণভাবে এবং আইনগত প্রক্রিয়ায় করতে অনুপ্রাণিত করে। বিবৃতিতে নির্বাচনি প্রচারের সময় ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। স্টেফান ডুজারিক বলেন, সহিংসতা এবং জনগণ ও সম্পত্তির ওপর হামলা গ্রহণযোগ্য নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন