News71.com
 International
 01 Jan 19, 05:15 PM
 195           
 0
 01 Jan 19, 05:15 PM

শেষ মুহূর্তে স্থগিত হল ইসরোর দ্বিতীয়বারের চাঁদে অভিযানের দিন॥  

শেষ মুহূর্তে স্থগিত হল ইসরোর দ্বিতীয়বারের চাঁদে অভিযানের দিন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৩ জানুয়ারি চাঁদে দ্বিতীয় অভিযানের দিন নির্ধারন করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন হয়ে গেল সেই দিন। নতুন বছরের শুরুতেই চন্দ্রায়ন-২ মহাকাশে পাঠানোর কথা ছিল। কিন্তু এই মুহূর্তে কোনও নতুন লঞ্চ ডেট ঠিক করা হয়নি। ইসরোর চেয়ারম্যান সিভান কে জানিয়েছেন, ইসরো গত বছরের দ্বিতীয়ার্ধে একাধিক মিশনে ব্যস্ত ছিল। তারই প্রভাব পড়েছে চন্দ্রায়নে। আগামী ১০-১২ দিনের মধ্যে নতুন দিন ঠিক করা হয়ে বলে জানিয়েছেন তিনি।


চীনের Change-4 ও ভারতের চন্দ্রায়ন-২- দুটি মহাকাশযানই চাঁদের নতুন দিক আবিষ্কার করতে রওনা দেবে। চাঁদের অন্ধকার দিক অর্থাৎ যে দিকটি পৃধিবী থেকে দেখা যায় না, সেদিকে নামবে Change-4 আর ভারতের মহাকাশযান পৌঁছে যাবে চাঁদের দক্ষিণ মেরুতে। সেখানেও এখনও পর্যন্ত কোনও মহাকাশযা পৌঁছতে পারেনি। চীনের Change-4 ইতিমধ্যেই কক্ষপথ অতিক্রম করেছে, তবে ঠিক কবে চাঁদের মাটিতে অবতরণ করবে তা জানা যায়নি। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে চন্দ্রায়ন-২ অভিযানের উদ্যোগ নিয়েছিল ইসরো। কথা ছিল রাশিয়া ল্যান্ডার সাপ্লাই দেবে। তবে শেষ মুহূর্তে সেই চুক্তি বাতিল হয়ে যায়। চন্দ্রায়ন ১, ২০০৮ সালে শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল। চাঁদের পিঠে খনিজ, রাসায়নিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের নিখুঁত ছবি তুলে আনতে চন্দ্রায়ন ১ পাঠিয়েছিল ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন