
আন্তর্জাতিক ডেস্কঃ রাম মন্দির ইস্যুতে এই প্রথম নীরবতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দির নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন,সুপ্রিম কোর্টের রায়ের আগে মন্দির নির্মাণের ব্যাপারে অধ্যাদেশ জারি করা হবে না। রামমন্দির সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়ের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। রামমন্দির সংক্রান্ত মামলা ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলার শুনানি শুরুর ব্যাপারে জানুয়ারিতেই জানিয়ে দেওয়া হবে। আজ মঙ্গলবার একটি সাক্ষাৎকারে মোদি বলেন,মামলার আগে নিষ্পত্তি হোক। তারপর কেন্দ্রীয় সরকারের যা কর্তব্য তাই করা হবে। মন্দির নির্মাণের বিষয়টা সংবিধান মেনেই হবে। নরেন্দ্র মোদি আরো বলেন,কোর্টে কংগ্রেসের আইনজীবীরা বাধার সৃষ্টি করছেন। তাদের এগুলো বন্ধ করা উচিত। বিচারব্যবস্থাকে তার মতোই চলতে দিন।