
আন্তর্জাতিক ডেস্কঃ খেলার মাঠে নেমে বাজিমাত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিন পুতিন। সপ্তম বারের মতো রাশিয়ান একটি হকি ম্যাচে নেমে পড়লেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই রাষ্ট্রপ্রধান। মস্কোর রেড স্কয়ারে অ্যামেচার নাইট হকি লিগের ম্যাচটি পুতিনের দল জিতে নিয়েছে ১৪-১০ গোলের ব্যবধানে। পুতিনের সঙ্গে একই দলে এদিন খেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক হকি কিংবদন্তী সের্গেই শোইগু। ৫ গোল আদায় করেন শোগুই। পুতিন নিজেই অ্যামেচার নাইট হকি লিগের এই টুর্নামেন্টটি ২০১১ সালে প্রবর্তন করেন। সেই থেকে প্রতি বছর হেলমেট, জার্সি পড়ে একদিনের জন্য খেলোয়াড় বনে যান এই ক্ষমতাধর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিন পুতিন।