News71.com
 International
 31 Dec 18, 04:03 PM
 177           
 0
 31 Dec 18, 04:03 PM

অস্ট্রেলিয়ার বাজারে এসেছে নতুন মাদক “অরেঞ্জ পিল”॥ খেলেই মৃত্যু  

অস্ট্রেলিয়ার বাজারে এসেছে নতুন মাদক “অরেঞ্জ পিল”॥ খেলেই মৃত্যু   

আন্তর্জাতিক ডেস্কঃ দেশে দেশে রয়েছে নানা অবৈধ মাদক। দরিদ্র, উন্নয়নশীল আর উন্নত দেশ সব জায়গায় ছড়িয়ে আছে মাদকের থাবা। কোনো বাধাই যেন মাদক কাবারীদের থামাতে পারে না। এবার অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে সন্ধান পাওয়া গেছে ভয়ঙ্কর এক মাদকের। অরেঞ্জ পিল নামে ওই মাদক গ্রহণ করে ইতিমধ্যে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া সরকারের কয়েকটি বিভাগ। নতুন বছর উপলক্ষে অস্ট্রেলিয়াজুড়ে চলছে সঙ্গীত উৎসব। কনসার্ট আর গানে গানে মেতে আছে দেশটির বিভিন্ন শহর। উৎসবের মাঝে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর মাদক অরেঞ্জ পিল। এই মাদক নেয়ার পর চার জনের মৃত্যু হয়েছে।

জসুয়া টম নামে ২২ বছরের এক যুবকের মৃত্যুর পর বিষয়টি নজরে এসেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর। গত শনিবার নিউ সাউথ ওয়ালেসের লস্ট প্যারাডাইস ফেসটিভালে মাদক নেয় ওই যুবক। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। অনুষ্ঠানে মাদক সরবরাহর অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় ৮০ এমডিএমএ পিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ ও অনুষ্ঠান আয়োজনকারীদের পক্ষ থেকে সতর্কতামূলক বিবৃতিতে দেয়া হয়েছে। বিবৃতিতে ভয়ঙ্কর অরেঞ্জ পিল থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন