News71.com
 International
 31 Dec 18, 06:06 AM
 188           
 0
 31 Dec 18, 06:06 AM

সেরা মুসলিম-২০১৮ নির্বাচিত হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ও ফিলিস্তিনের কিশোরী তামিমি॥

সেরা মুসলিম-২০১৮ নির্বাচিত হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ও ফিলিস্তিনের কিশোরী তামিমি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৮ সালের সেরা মুসলিম নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং উইমেন অব দ্য ইয়ার হয়েছেন ইসরাইলি সেনাদের গালে চড় মেরে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা ফিলিস্তিনের কিশোরী আহেদ তামিমি। মাহাথির ও তামিমি ম্যান অব দ্য ইয়ার ২০১৮ নির্বাচিত হয়েছেন দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড ম্যাগাজিনের জরিপে। ম্যাগাজিনটির দৃষ্টিতে ৫০০ মুসলিমের মধ্যে এই বছরের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তালিকায় আরও আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান,জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ,ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রমুখ।


মাহাথিরের অতীত কর্মকাণ্ডেরও মূল্যায়ন করে এতে বলা হয়েছে,তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ইকোনোমিক টাইগারে পরিণত হয়। ম্যাগাজিনটি মাহাথির মোহাম্মদকে লাখে একজন মানুষ বলে মন্তব্য করেছে। ২০০৯ সাল থেকে প্রতি বছর ম্যাগাজিনটি এ তালিকা করে আসছে। উইমেন অব দ্য ইয়ার হয়েছেন ইসরায়েলি দুই সেনার গালে চড় মেরে ফিলিস্তিনে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা কিশোরী আহেদ তামিমি। ১৭ বছর বয়সী এই কিশোরী ফিলিস্তিনের তরুণ প্রজন্মের বিদ্রোহের প্রতীক। তাদের অধিকার ও স্বাধীনতার ওপর ইসরায়েলের হস্তক্ষেপের প্রতিবাদ জানানোর অপরাধে আট মাস জেল খাটেন তামিমি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন