
আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তে পাকিস্তান স্পেশাল ফোর্স ব্যাটের নাশকতার ছক ভেস্তে দিল ভারতীয় সেনা। নতুন বছরের আগেই ভারতীয় সেনার উপর হামলার ছক কষেছিল পাকিস্তান স্পেশাল ফোর্স। আর তাদের সীমান্তের ওপার থেকে কভার ফায়ারিং দিতে থাকে পাকিস্তান সেনা।জম্মু-কাশ্মীরের নওসেরা সেক্টরে ঘন জঙ্গল দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে পাকিস্তান জওয়ানরা। সতর্ক থাকা ভারতীয় সেনার পালটা জবাবে তা ভেস্তে যায়। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার বদলে পাকিস্তানে ফিরে যায়। দুপক্ষের গোলাগুলিতে দুই পাকিস্তান জওয়ান খতম হয়েছে বলে জানা গিয়েছে। বাকিরা সীমান্তের ওপারে পালিয়ে যায় বলে দাবি ভারতীয় সেনার। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। যা পাকিস্তানের তৈরি বলে দাবি। এই ঘটনার পরেই সীমান্ত সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। এলওসি বরাবর শুরু হয় অভিযান। রাতভর এই অভিযান বলে জানা গিয়েছে ।
জানা গেছে, গতকাল রবিবার বিকেল থেকে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে হেভি শেলিং শুরু করে পাকিস্তান সেনা। অভিজ্ঞতা অনুযায়ী এরপরেই সতর্ক হয়ে যায় সেনাবাহিনী। কড়া ভাষায় পালটা পাকিস্তানকে জবাব দিতে শুরু করে ভারতীয় সেনাও। একই সঙ্গে শুরু হয় সার্চ অপারেশন। এরই মধ্যে ভারতীয় সেনার রেডারে ধরা পড়ে কিছু ব্যক্তি সীমান্ত ক্রশ করছে। হাই-অ্যালার্ট জারি হয় সেনাবাহিনীতে। সীমান্ত পের হওয়ার সঙ্গে তাদের টার্গেট করে শুরু হয় ভারতীয় সেনার গুলি বর্ষন। অতর্কিত হামলায় রীতিমত সমস্যায় পড়ে যায় ব্যাটের জওয়ানরা। পালাতে শুরু করে। সেই সময় ভারতীয় সেনার গুলিতে দুই পাকিস্তান ফোর্সের জওয়ান খতম হয়েছে বলে জানা গেছে।