
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে বডি স্ক্যানার নামে একটি বিশেষ যন্ত্র বসাচ্ছে ভারত। এর আগে সমালোচনার মুখেও পশ্চিমা বিভিন্ন দেশ এ ধরনের বডি স্ক্যানার স্থাপন করে। মূলত দেহের ভেতরে কোনো কিছু লুকিয়ে নিয়ে এলে তা সহজেই দেখা যাবে এ স্ক্যানারের সহায়তায়। অভিযোগ রয়েছে এসব বডি স্ক্যানার দেহের পোশাক ভেদ করে অভ্যন্তরে দেখা যায়, যা মানুষের প্রাইভেসি নষ্ট করে ।
বিমানযাত্রীদের দেহ দ্রুত তল্লাশিতে এ প্রযুক্তি কাজে লাগবে বলে অভিমত বিশেষজ্ঞদের। ব্যবহৃত এই প্রযুক্তিটি নতুন বছর থেকে কাজ শুরু করবে। ভারতের বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত ‘দ্য ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির (বিসিএএস) এক নোটিশে এ খবর জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ভারতের বিমানবন্দরগুলোর ধারণক্ষমতা চাহিদার তুলনায় অপ্রতুল তাই যাত্রীদের চেকিংয়ে বা তল্লাশিতে অতিরিক্ত সময়ক্ষেপণ বিড়ম্বনা বাড়াচ্ছে এবং অনেক সময় যাত্রীরা বিপদে পড়ছেন ।