
আন্তর্জাতিক ডেস্কঃ সিকিমে ভারত-চীন সীমান্তের কাছে ভ্রমণে গিয়ে তীব্র তুষারপাতের কবলে আটকা পড়া তিন হাজারের বেশি পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তের নাথু লা পাস এলাকায় তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ব্যারাকে নিয়ে আসেন সেনাবাহিনী।
এ ব্যাপারে সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানান, উদ্ধারকরাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের থাকা, খাওয়ার পাশাপাশি গরম কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। ওই কর্মকর্তা জানান, ইন্দো-চায়না সীমান্তের নাথু লা পাস ভ্রমণ শেষে ফেরার পথে তীব্র তুষারপতের কবলে ৩-৪শ’ গাড়ি আটকা পড়ে। দ্রুতই সেনারা সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে ব্যারাকে নিয়ে আসেন। এছাড়া ১৭ মাইল এলাকায় অন্তত দেড় হাজার পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে।