News71.com
 International
 29 Dec 18, 08:24 AM
 138           
 0
 29 Dec 18, 08:24 AM

আকাশচুম্বী ভবন নির্মাণে রেকর্ড গড়েছে চীন  

আকাশচুম্বী ভবন নির্মাণে রেকর্ড গড়েছে চীন   

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর আকাশচুম্বী ভবন নির্মাণে রেকর্ড গড়েছে চীন। এ বছর বিশ্বের যেকোনও দেশের চেয়ে বেশি আকাশচুম্বী ভবন বানিয়েছে এশিয়ার এই দেশটি। শুধু তাই নয়, অতীতের সব রেকর্ড পেছনে ফেলেছে তারা। সম্প্রতি কাউন্সিল অব টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট-এর এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। খবর সিএনএন’র। এতে বলা হয়েছে, ২০১৮ সালে চীন যত আকাশচুম্বী ভবন তৈরি করেছে, এই পরিমাণ ভবন এক বছর সময়ের মধ্যে ইতিহাসে আর কখনও নির্মিত হয়নি।


সংস্থাটি জানায়, চীনের বিভিন্ন শহরে এবার ৮৮টি আকাশচুম্বী ভবন তৈরি হয়েছে, যেগুলোর গড় উচ্চতা ২০০ মিটার বা ৬৫৬ ফুট। এর মাধ্যমে এক বছরে আকাশচুম্বী ভবন নির্মাণের রেকর্ড গড়েছে দেশটি। এক বছরে আকাশচুম্বী ভবন তৈরির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটি সব মিলিয়ে এ ধরনের ১৩টি ভবন নির্মাণ করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ৭ গুণ বেশি আকাশচুম্বী ভবন তৈরি করেছে চীন। এ বছর বিশ্বে আকাশচুম্বী ভবন তৈরি মোট ১৪৩টি। তবে গত বছর এই সংখ্যা ছিল ১৪৭।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন