News71.com
 International
 27 Dec 18, 01:44 PM
 214           
 0
 27 Dec 18, 01:44 PM

হেলিকপ্টার হ্যাঙ্গারের দরজা ভেঙে দুই ভারতীয় নৌসেনা নিহত

হেলিকপ্টার হ্যাঙ্গারের দরজা ভেঙে দুই ভারতীয় নৌসেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে নৌসেনা ঘাঁটিতে দুর্ঘটনায় দুই নৌসেনার মৃত্যু হয়েছে৷ আজ বৃহস্পতিবার সকালে কোচির সাউদার্ন নেভিল কম্যান্ডস নৌঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে৷ একটি হেলিকপ্টার হ্যাংগারের দরজা ভেঙে পড়ায় মারা যান দুই নৌসেনা কর্মকর্তা৷ তাঁরা দুজনেই নেভির চিফ পেটি অফিসার ছিলেন। নেভির মুখপাত্র জানিয়েছে, এদিন সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে৷ হেলিকপ্টার হ্যাংগারের দরজা ভেঙে পড়ার পর গুরুতর আহত হন দুই জন৷ পরে তাদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টার রাখার হ্যাঙ্গারের একটি ভারী দরজা ভেঙে পড়ে ওই দুই নৌ-সেনা কর্মকর্তার ওপর। এতে প্রচন্ড আঘাত পান ওই দুজন কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁদের। স্বাভাবিকভাবেই ওই বেসের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নৌ-সেনা দপ্তরের কোন উচ্চপদস্থ কর্মকর্তা এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু বলেননি। ঘটনার বিচারবিভাগী তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন