News71.com
 International
 27 Dec 18, 08:43 AM
 193           
 0
 27 Dec 18, 08:43 AM

স্বাস্থ্যঝুঁকি থাকায় ভারতে রফতানিকৃত চীনা পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি॥

স্বাস্থ্যঝুঁকি থাকায় ভারতে রফতানিকৃত চীনা পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে রফতানিকৃত কিছু চীনা পণ্যে মেলামাইনের উপস্থিতি পেয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণে চীনের বেশ কয়েকটি পণ্যে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। পণ্যগুলো হলো প্যাকেজড দুধ, দুগ্ধজাত দ্রব্য ও চকোলেট। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে কড়া নিষেধাজ্ঞা জারি করে এ বিষয়ে চীনকে জানিয়ে দেয়া হয়েছে। আপাতত ২০১৯ সালের ২৩ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে এই পণ্যগুলো ভারতে পাঠাতে পারবে না চীন। মেলামাইন এক ধরনের রাসায়নিক যা প্লাস্টিক ও সার তৈরিতে কাজে লাগে। মেলামাইন ক্যানসারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে। প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথম এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর নানা সময়ে এই নিষেধাজ্ঞা শিথিলও করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন