News71.com
 International
 27 Dec 18, 08:42 AM
 175           
 0
 27 Dec 18, 08:42 AM

ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন বিশ্বের ৫৫টি দেশের পর্যটক॥  

ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবেন বিশ্বের ৫৫টি দেশের পর্যটক॥   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বিশ্বের ৫৫টি দেশের পর্যটকরা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে। পর্যটন শিল্পের উন্নয়নে শিগগিরই ভ্রমণপিপাসুদের জন্য ভিসার বিধিনিষেধ সরিয়ে নেওয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছে পাকিস্তান সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশটির সরকার ভিসার নিয়মকানুন পুনর্বিবেচনা করছে। ৫৫টি দেশকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিতে তাদের এই পদক্ষেপ। এর মধ্যে আছে ইউরোপের অনেক দেশ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বিদেশি পর্যটকদের সংখ্যা হ্রাস পেতে থাকে। তাছাড়া ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে এই দেশের পর্যটন শিল্পে স্থবিরতা বিরাজ করছে।

নিরাপত্তাজনিত সমস্যা ও কঠোর সামাজিক আইন থাকায় বিদেশি পর্যটকরা সেখানে ভ্রমণের ব্যাপারে আতঙ্কে থাকে। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় সন্ত্রাসী হামলা কমে এসেছে পাকিস্তানে। সম্প্রতি পর্তুগাল সরকার ঘোষণা দিয়েছে, ভ্রমণের জন্য পাকিস্তান এখন নিরাপদ রাষ্ট্র। ফ্রান্সও পাকিস্তান ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ সরিয়ে নিয়েছে। অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজ সম্প্রতি ঘোষণা দিয়েছে, ২০১৯ সাল থেকে পাকিস্তানে ফ্লাইট অপারেশন আবারও শুরু করতে যাচ্ছে। পশ্চিমা বিমান সংস্থাগুলোর মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজ প্রথম পাকিস্তানে কার্যক্রম বিরতির পর শুরু করবে। পাকিস্তানে হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনার কারণে দেশটিতে দশ বছর ফ্লাইট বন্ধ রেখেছিল তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন