
আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিন উপলক্ষে কোন রকম আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে প্রথমবারের মতো ইরাকে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এই সফর সম্পর্কে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, সেনাদের সেবা, সফলতা এবং তাদের বিসর্জনের জন্য ধন্যবাদ জানাতে ক্রিস্টমাসের রাতে তারা( ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প) ইরাকে যান। এদিকে ইরাকে পৌঁছেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে ইরাক থেকে সেনা প্রত্যহারের ইচ্ছা তার নেই। ইরাকে দেশটি থেকে আইএস জঙ্গিদের নির্মূল করতে এখনো প্রায় ৫ হাজারের মতো সৈন্য অবস্থান করছে। এ সফরে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদির সাথে বৈঠক হবার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। তবে উভয় নেতার মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর অফিস।