News71.com
 International
 27 Dec 18, 08:38 AM
 169           
 0
 27 Dec 18, 08:38 AM

ফুঁসে উঠল ইন্দোনেশিয়ার কারাকাতাউ আগ্নেয়গিরি॥রেড এলারট জারি,বিমান চলাচল বন্ধ  

ফুঁসে উঠল ইন্দোনেশিয়ার কারাকাতাউ আগ্নেয়গিরি॥রেড এলারট জারি,বিমান চলাচল বন্ধ   

আন্তর্জাতিক ডেস্কঃ ফের অগ্ন্যুৎপাত বৃদ্ধি পাওয়ায় ইন্দোনেশিয়ার কারাকাতাউ আগ্নেয়গিরি এলাকার আশেপাশের এলাকা দিয়ে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ওই সব পথের বিমান এখন অন্য পথ দিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণ এজেন্সি এয়ারনেভির পক্ষ থকে এ তথ্য নিশ্চিত করা হয়। কারাকাতাউ আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত।

বিমান চলাচলের বন্ধের বিষয়ে একটি বিবৃতিতে এয়ারনেভি পক্ষ থেকে বলা হয়, কারাকাতাউ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হওয়ায় রেড এলারট জারির কারণে সকল বিমানের পথ পরিবর্তন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বিপদ সীমার দ্বিতীয় সর্বচ্চ পর্যায়ে উঠে এসেছে এবং সেটি ৫ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে এই আগ্নেয়গিরির কারণে ইন্দোনেশিয়ায় সুনামির ঘটনা ঘটেছে। যে ঘটনায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছে এবং ১৫৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫শ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন