News71.com
 International
 26 Dec 18, 05:32 PM
 190           
 0
 26 Dec 18, 05:32 PM

ভারতে সন্দেহভাজন ১০ আইএস জঙ্গিদের গ্রেপ্তার করেছে এনআইএ

ভারতে সন্দেহভাজন ১০ আইএস জঙ্গিদের গ্রেপ্তার করেছে এনআইএ

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে আজ বুধবার দশজনকে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ধারণা করা হচ্ছে, এই আইএস জঙ্গিরা ভারতের বড় বড় স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর আত্মঘাতী বোমা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরা দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে আঘাত হানার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে দিল্লি এবং উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এনআইএ। সব মিলিয়ে ১৬টি স্থানে তল্লাশি চালিয়ে ওই দশজনকে আটক করা হয়।

এনআইএ কর্মকর্তারা জানিয়েছেন, আইএসের সঙ্গে সম্পৃক্ত ওই দশজন হরকাত উল হার্ব-ই ইসলাম-এর অনুসারী। গ্রেপ্তার হওয়া পাঁচজন দিল্লির এবং বাকিরা উত্তর প্রদেশের। এদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার, অনার্সের শিক্ষার্থী, কারখানার শ্রমিক এবং রিক্সাচালক আছেন। সম্প্রতি আঞ্চলিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন তারা। আটকদের মধ্যে এই গ্রুপটির নেতা মুফতি হাফিজ সোহেলও আছেন। তাকে দিল্লির জাফরাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তিনি দেশের বাইরের কারও কাছ থেকে পরামর্শ পাচ্ছিলেন। তবে ঠিক কার কাছ থেকে পরামর্শ আসছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আটকদের কাছ থেকে ভারতের তৈরি একটি রকেট লাঞ্চার পাওয়া গেছে। এছাড়া বোমা তৈরির সরঞ্জামাদি, রিমোট কন্ট্রোল বিস্ফোরক এবং টাইম বোমা তৈরির কাজে ব্যবহৃত ১০০টিরও বেশি এলার্ম ঘড়ি, ১২টি পিস্তল এবং ১৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন