News71.com
 International
 26 Dec 18, 02:14 PM
 233           
 0
 26 Dec 18, 02:14 PM

আফগানিস্তানে আরও ২ বছর থাকছে তুর্কি সেনা

আফগানিস্তানে আরও ২ বছর থাকছে তুর্কি সেনা

 আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আরও দুই বছর সেনা মোতায়েন রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ন্যাটো বাহিনীর অভিযান অংশ হিসেবে তুরস্ক সেখানে অবস্থান করছে। ২০১৮ সালে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনীর ১৭ বছরের যুদ্ধ মিশনের ইতি ঘটবে। ২৮টি ন্যাটো মিত্র ও আরও ১৪টি দেশের ১২ হাজার সেনা আফগানিস্তানে তাদের মিশনের সহায়তার জন্য অবস্থান করছে। আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্যই দেশটিতে সেনা রাখছে ন্যাটো মিশন। ২০১৫ সালে প্রথম এই আইন পাস হয়েছিলো। এদিকে আফগানিস্তান থেকে ৫ হাজারেরও বেশি মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন