News71.com
 International
 26 Dec 18, 01:32 PM
 195           
 0
 26 Dec 18, 01:32 PM

যুক্তরাষ্ট্রে এই প্রথম মিলিটারি রকেট উৎক্ষেপণ করল স্পেসএক্স॥

যুক্তরাষ্ট্রে এই প্রথম মিলিটারি রকেট উৎক্ষেপণ করল স্পেসএক্স॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিলিয়নিয়ার অ্যালন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের মিলিটারি স্যাটেলাইট বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করেছে। এই প্রথম মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল স্পেসএক্স। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর ফলে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক তথ্য জানা যাবে। এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। জানা গেছে,মিলিটারি স্যাটেলাইটটি মহাকাশে নিয়ে গেছে ফ্যালকন নাইন রকেট। এর আগে চারবার রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। কখনও খারাপ আবহাওয়া আবার কখনও যান্ত্রিক ত্রুটির কারণে স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত করা হয়।এটা স্পেক্সএক্স এর জন্য দারুণ এক সফলতা বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন