News71.com
 International
 26 Dec 18, 12:13 PM
 196           
 0
 26 Dec 18, 12:13 PM

চীনে কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণ॥নিহত ৩

চীনে কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণ॥নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের শিনজিয়াংয়ে একটি কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। শিনজিয়াংয়ের শিনঝি কেমিক্যাল কোম্পানিতে একটি ঘূর্ণায়মান চুনের ভাঁটি পরীক্ষা করার সময় গতকাল মঙ্গলবার বিকালে এ বিস্ফোরণ ঘটে। এসময় ছয় জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনার এক মাস আগে চীনের হেবেই প্রদেশে অপর একটি কেমিক্যাল প্লান্টে গ্যাস লিক করে ঘটা বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন