News71.com
 International
 26 Dec 18, 07:52 AM
 153           
 0
 26 Dec 18, 07:52 AM

আকাশেই ইসরাইলের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা॥

আকাশেই ইসরাইলের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা॥

আন্তর্জাতিক ইসরাইল থেকে সিরিয়ার অভ্যন্তরে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আকাশেই গুঁড়িয়ে দিয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। গতকাল মঙ্গলবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্রটি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ পত্রে প্রকাশিত এক খবরে জানানো হয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস করার সময় আকাশে বিস্ফোরণের যে প্রচণ্ড শব্দ হয় তা দামেস্কের প্রায় সব জায়গা থেকে শোনা গেছে। দামেস্কের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত মেজ্জে সামরিক বিমানবন্দরের আকাশে ক্ষেপণাস্ত্রগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে সিরিয়ার ব্যাপারে ইসরাইলের নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেয়ার দুদিন পর দামেস্কের আকাশে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার খবর পাওয়া গেল। যদিও ইসরাইলি ওই হামলায় তিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন