News71.com
 International
 26 Dec 18, 07:46 AM
 160           
 0
 26 Dec 18, 07:46 AM

সিরিয়ার অস্ত্রগুদামে ইসরাইলের মিসাইল হামলা।।৪ সৈন্য নিহত  

সিরিয়ার অস্ত্রগুদামে ইসরাইলের মিসাইল হামলা।।৪ সৈন্য নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার অস্ত্রগুদামে মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চালানো এ হামলায় নিহত হয়েছেন সিরিয়ার ৪ সৈন্য। তবে হামলার সময় বেশিরভাগ মিসাইল ধ্বংস করা হয়েছে। এমনটি দাবি করেছে সিরিয়ান সেনাবাহিনী। হামলার সময় সিরিয়ার রাজধানী দামস্কের কাছাকাছি একটি জায়াগায় উচ্চ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এদিকে হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সিরিয়ান মিসাইল ধ্বংস করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এই হামলায় ৪ ৪ সৈন্য নিহত হয়েছে এবং ইসরাইলের তেমন কোন সম্পদের ক্ষতি হয়নি। হামলা চালানোর পর মঙ্গলবার রাতে একটি একটি ভিডিও ফুটেজ করে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানে দেখা যায় দামেস্কের আকাশের ওপর দিয়ে যাওয়া একটি বস্তুকে ধ্বংস করা হয়েছে। সিরিয়ায় বসবাসরত ইরানিয়ান এবং হিজবুল্লাহদের লক্ষ্য করে এ পর্যন্ত এমন অসংখ্য হামলা চালিয়েছে ইসরাইল। তবে তারা খুব কম সময়ই এমন হামলার কথা স্বীকার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন