News71.com
 International
 26 Dec 18, 05:27 AM
 163           
 0
 26 Dec 18, 05:27 AM

সৌদির সরকারি দফতরগুলোতে এবার মানুষের বদলে কাজ করবে রোবট

সৌদির সরকারি দফতরগুলোতে  এবার মানুষের বদলে কাজ করবে রোবট

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের সরকারি দফতরগুলোতে এখন মানুষের পরিবর্তে কাজ করবে রোবট। সম্প্রতি দেশটির একটি সরকারি দফতরে প্রথমবারের মতো এক রোবটকে নিয়োজিত করা হয়েছে। তাকে একটি পরিচয়পত্র ও তার কাজ বুঝিয়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার থেকে ওই রোববটটিকে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং করপোরেশনে (টিভিটিসি) নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী আহমেদ আল ঈসা। আহমেদ আল ঈসা ও টিভিটিসি’র গভর্নর আহমেদ আল ফাত্তাহ রোবটকে দিয়ে কাজ শুরু করার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌদিতে প্রথমবারের মতো কাজ শুরু করা এই রোবটটি টিভিটিসির বিভিন্ন প্রদর্শনীতে আসা দর্শণার্থীদের তথ্য জানাবে। এছাড়াও ইলেকট্রনিক মূল্যায়ণ পদ্ধতির মাধ্যমে দর্শণার্থীদের বিভিন্ন সেবা দিবে। শিক্ষামন্ত্রী আহমেদ আল ঈসা বলেন, এটা সৌদি আরবের মানষকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। এর মাধ্যমে আমাদের ভিশন ২০৩০ পরিকল্পনা আরও এগিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন