
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা যে উদ্দেশ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আজ মঙ্গলবার দেশটির জাতীয় বাজেট ঘোষণাকালে তিনি এ কথা বলেন। রুহানি বলেন, আমেরিকা চেয়েছিল আমরা তাদের কাছে মাথা নত করি কিন্তু ইরান তা কখনো করবে না ।
এসময় তিনি আরো বলেন, এটা কোন সন্দেহ নেই আমেরিকার নিষেধাজ্ঞায় ইরানের উন্নয়ন, অর্থনীতি ও নাগরিকদের ওপর বিরুপ প্রভাব পড়েছে। কিন্তু তার মানে এই নয় ইরান কখনো আমেরিকার কাছে নতি স্বীকার করবে। চলতি বছরের নভেম্বর থেকে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আমেরিকা কিছু শর্ত বেঁধে দেয়। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়, তারা আমেরিকার কোন ধরণের শর্ত মানতে রাজি নয় ।